তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে র্যাব-১৪, ময়মনসিংহ ব্যাটালিয়ন সদরের মসজিদুল ইজাবায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২ জানুয়ারি জুমার নামাজের পর অনুষ্ঠিত দোয়া মাহফিলে র্যাব-১৪, ময়মনসিংহ ব্যাটালিয়ন অধিনায়ক নয়মুল হাসান, বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাসহ তার বর্নাঢ্য জীবনের বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ।

