আবার শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পর ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা আবার শাহবাগে অবস্থান নেন।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে শাহবাগ মোড়ে আসেন ইনকিলাব মঞ্চের নেতারা।
এর আগে শরিফ ওসমান বিন হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। গতকাল শুক্রবার বাদ জুমা তারা শাহবাগে অবস্থান নেয়। সারা রাত তারা শাহবাগে অবস্থান করে।

